করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চ্যানেল নিউজ :

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন। ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে জরুরি সেবা বিভাগের কর্মীরা।

উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের কাছে পৌঁছাতে সতর্কতার সঙ্গে ছোট ছোট পথ তৈরি করা হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে আটকে পড়া ব্যক্তিদের ক্ষতি হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে হাতে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536