কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় ও পদোন্নতি সংবর্ধনা অনুষ্ঠিত

কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় ও পদোন্নতি সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ: কসবা উপজেলার ব্যাংক ব্যবস্থাপকদের পেশাজীবী সংগঠন ‘ব্যাংকার্স ফোরাম, কসবা’র উদ্যোগে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও পদোন্নতিজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সিটিজেনস ব্যাংক কসবা শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেক সাব্বির আহমেদ। নবাগত ব্যবস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ফোরাম, কসবার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এস.এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হারাধন চন্দ্র দাস।
ব্যাংকার্স ফোরাম, কসবার সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক আবদুল্লাহিল বাকী, অগ্রণী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক নুরুল আলম, ইউসিবি ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক ইয়াকুব আলীসহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে নবাগত ব্যবস্থাপক মো. খালেকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এছাড়া জনতা ব্যাংক বায়েক শাখার পদোন্নতিপ্রাপ্ত ব্যবস্থাপক মো. মমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা ব্যাংকার্স ফোরামের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুন্দরভাবে আয়োজনের জন্য ফোরামের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় অনুষ্ঠান আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তার জন্য সিটিজেনস ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদের প্রতি ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 September 2026

কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় ও পদোন্নতি সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে