বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া শহরের কারী হোটেলের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে জনতা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার ব্যাচ-১১-এর সদ্য পদোন্নতিপ্রাপ্ত চারজন এবং সদ্য ব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদ বশিরুল আলম সিদ্দিকী, আশ্রাফুল হক, আতিকুর রহমান ভূঁইয়া, মো. মমিনুল ইসলাম ও মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মুরাদুর রশিদ, সহসভাপতি ও অরুয়াইল শাখার ব্যবস্থাপক মোমেনুর রহমান, সহসাধারণ সম্পাদক ও আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন এবং অর্থ সম্পাদক ও মেড্ডা শাখার সিনিয়র অফিসার কামরুল হাসান।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার জনতা ব্যাংকের ব্যাচ-১১-এর ১২ জন গুরুত্বপূর্ণ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেন।
আয়োজকরা জানান, সদস্যদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply