সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে যুব সমাজের কর্মসংস্থান করা : আমিনুল হক

সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে যুব সমাজের কর্মসংস্থান করা : আমিনুল হক

নাসিরনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। ফাইনালে নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ২-১ গোলে লক্ষ্মীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। খেলার উদ্বোধন করেন নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সফি কামাল রফিক ও আশরাফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখতে সরকার কাজ করছে। তিনি বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সংসদে এক ধরনের কথা এবং সংসদের বাইরে আরেক ধরনের বক্তব্য দেওয়ার বিষয়টি দেশের মানুষ ইতোমধ্যে প্রত্যক্ষ করছে।

এর আগে দুপুরে টিটিসি হলে স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

খেলা শেষে নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে মোটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে ফ্রিজ তুলে দেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 September 2026

সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে যুব সমাজের কর্মসংস্থান করা : আমিনুল হক

নিউজ লিংক কমেন্টসে