জনতা ব্যাংক কসবা শাখা পরিদর্শন করলেন জিএম ইনচার্জ মো: জাকির হোসেন

জনতা ব্যাংক কসবা শাখা পরিদর্শন করলেন জিএম ইনচার্জ মো: জাকির হোসেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জনতা ব্যাংক পিএলসির কসবা শাখা পরিদর্শন করেছেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মো: জাকির হোসেন। রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ পরিদর্শনে তার সফরসংগী ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজিএম আবু হানিফা, এজিএম তৌফিক উদ্দিন নোমান, এসপিও মাফরুজা বেগম। ব্যাংক সূত্রে জানা যায়, শাখার সার্বিক কার্যক্রম তদারকি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের পরিদর্শন নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। জনতা ব্যাংক কসবা শাখা-এর ম্যানেজার মিজানুর রহমান সুমন জানান, পরিদর্শনের সময় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম, ঋণ ব্যবস্থাপনা এবং নথিপত্রের সঠিকতা যাচাই করা হয়। তিনি আরও জানান, ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা এবং গ্রাহকসেবা নিশ্চিত করাই এ পরিদর্শনের মূল উদ্দেশ্য। পরিদর্শনের অংশ হিসেবে ঋণ প্রদান বিশেষ করে এসএমই ঋণ বিতরনের উপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে শাখার কার্যক্রমে গতি আসে এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536