ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ :ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী স্টেডিয়াম এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহীদ মিয়া (৫৪)। তিনি কাউতলী এলাকার মৃত জবান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

২ নং শহর পুলিশ ফাঁড়ির অভিযান টিম কাউতলী এলাকায় ডাক্তার মঞ্জুর হোসেনের বাড়ির নিচতলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয়দের অভিযোগ, শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গোপনে ছোট ছোট পোটলা করে গাঁজা বিক্রি করে আসছিলেন। তার কাছ থেকে স্কুলগামী ছাত্র ও যুব সমাজের কেউ কেউ গাঁজা কিনছিল বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন।

তাকে গ্রেপ্তারের পর এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শহীদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536