ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি, চ্যানেল নিউজ : আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র সিসি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯  অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরা ব্যবহারের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একইসঙ্গে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার এবং সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হল।

তফসিল অনুযায়ী, আজ ২৯ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা দ্বারা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষদিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 September 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ

নিউজ লিংক কমেন্টসে