সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নাসিরনগর কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নাসিরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ করেন। মিছিল থেকে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান (এমপি)-এর সভাপতিত্বে ও কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা (কচি), জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া ও নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রু। কেউ সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply