দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

চ্যানেল নিউজ ডেস্ক :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিষ্ঠানভেদে টানা ১০ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটি হতে পারে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময় নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর।

২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এ ছাড়া ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

তবে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সিদ্ধান্তে ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে চূড়ান্ত সময়সূচির জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

এই ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষার্থীরা ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 October 2026

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

নিউজ লিংক কমেন্টসে