আখাউড়ায় সম্ভাব্য মেয়র প্রার্থীর উদ্যোগে শিক্ষার্থীরা হাতে হাতে পেলেন গাছের চারা।

আখাউড়ায় সম্ভাব্য মেয়র প্রার্থীর উদ্যোগে শিক্ষার্থীরা হাতে হাতে পেলেন গাছের চারা।

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার বিকেলে একটি বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী প্রবাসী হাজী সালাউদ্দিন ভূঁইয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পথাচরিদের মাঝেও প্রায় পাঁচশ’ চারা বিতরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকাার মসজিদ পাড়ার নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা ছুটির পর বের হতেই একটি করে চারা পান। ব্যক্তিগত অর্থায়নে নানামুখি উন্নয়ন মূলক কাজ করার পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা বিতরণ কার্যক্রম করেন হাজী সালাউদ্দিন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন আখাউড়া গড়ে তোলাই এ উদ্যোগের তার মূল লক্ষ্য। গাছের চারা পেয়ে  শিক্ষার্থীরা খুশি হন।
মো. আশারুজ্জামান ভূইয়া খোকন বলেন, ‘হাজী সালাউদ্দিন পৌর এালাকার প্রতিটি ওয়ার্ডে গাছের চারা বিতরণ করছেন। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।’হাজি সালাউদ্দিন বলেন, ‘আখাউড়াকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভায় পরিণত করতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। জনসেবার অংশ হিসেবে এ কাজটি করা।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 September 2026

আখাউড়ায় সম্ভাব্য মেয়র প্রার্থীর উদ্যোগে শিক্ষার্থীরা হাতে হাতে পেলেন গাছের চারা।

নিউজ লিংক কমেন্টসে