ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার চিলোকূট গ্রামে চিলোকুট হুব্বে রাসুল (সা.) ইসলামী সংগঠনের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার মুহাম্মদ নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় চিলোকুট ঈদগাহ মাঠ সংলগ্ন হাবিব উল্লাহ চৌধুরী মার্কেটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তালহা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাছিরনগর রতনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মনিরুজ্জামান হানাফি, মুহাম্মদ শফিকুল ইসলাম মনু মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল সুন্নী ঐক্য ফোরামের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, সাদেকপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী মুহাম্মদ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলে ডাক্তার মুহাম্মদ নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি চিলোকুট গ্রামের সকল মরহুম-মরহুমার রুহের মাগফিরাত এবং অসুস্থ সকলের সুস্থতা কামনা করা হয়।
মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ডাক্তার নোয়াব মিয়া চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
Leave a Reply