আশুগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাদ এশা তাসবিহ-তাহলিল, সোয়া লাখ খতম, জিকির-আজকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুম সিরাজুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন মরহুম সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুম সিরাজুল ইসলামসহ সকল কবরবাসীর ক্ষমা, কবরের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করা হয়।
Leave a Reply