সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা, তোলপাড় নবীনগরে

সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা, তোলপাড় নবীনগরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:, চ্যানেল নিউজ :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেশাগত দায়িত্ব পালনে যাওয়া টেলিভিশন সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও মারমুখী আচরণ করার অভিযোগও পাওয়া গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম *আসাদুজ্জামান বিপ্লব*। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকরা জানান, দুপুরে সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীয়াবাদ মোড়ে তাদের মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক।
এ সময় সাংবাদিকরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত এবং ইজারার আওতামুক্ত বলে জানান। কিন্তু ওই যুবক তাদের গাড়ি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
অভিযোগ, পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি মারার জন্য উদ্যত হন। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।
এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও এবং এমপি মহোদয় বলেছেন ইজারা বাতিল করবেন।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, “সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এদিকে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছি।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 October 2026

সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা, তোলপাড় নবীনগরে

নিউজ লিংক কমেন্টসে