চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৩০ অক্টোবর

চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৩০ অক্টোবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন *চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশন* এর উদ্যোগে এক *সাধারণ সভা*র আয়োজন করা হয়েছে।

আগামীকাল ৩০ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আবদুল আউয়াল।

সভায় *সভাপতিত্ব* করবেন সংগঠনের সভাপতি কাজী জাহাঙ্গীর আলম।

সভাটি পরিচালনা ও সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন।

সংগঠনের সাধারণ সম্পাদক জানান, সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
29 October 2026

চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৩০ অক্টোবর

নিউজ লিংক কমেন্টসে