বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও টেঁটা যুদ্ধে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ৬ জনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতি মেম্বারের ভাতিজা আমির হোসেন ও মুক্তারের নেতৃত্বাধীন পক্ষের লোকজনের সঙ্গে সেফু সরকার ও আজগর আলী সরকারের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে ভোররাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন জানান, পূর্ববিরোধের জের ধরে ভোররাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
28 September 2026

বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নিউজ লিংক কমেন্টসে