আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা।

গ্রেফতার দুজন হলেন—কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর গ্রামের মোঃ মাসুদ আলম এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মোঃ রাসেল।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোদারাঘাট এলাকার মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 October 2026

আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিউজ লিংক কমেন্টসে