ড্রাম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন : গ্রেফতার ১

ড্রাম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন : গ্রেফতার ১

চ্যানেল নিউজ ডেস্ক : ময়মনসিংহের বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় খাল থেকে ড্রামে বস্তাবন্দি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)এর মরদেহ উদ্ধারের ঘটনার পর হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি শামীম মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানায়, ব্ল্যাকমেইল করে টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে স্বর্ণের কারিগর ও অটোরিকশার মালিক নিরঞ্জন ধরকে হত্যা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। গ্রেফতার শামীম মিয়া (৩৮) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৃষ্টপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদর থানার বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় খাল থেকে একটি ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি নিরঞ্জন ধরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তার স্ত্রী সবিতা রানী ধর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 September 2026

ড্রাম থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন : গ্রেফতার ১

নিউজ লিংক কমেন্টসে