রামরাইলে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রামরাইলে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এসআই আব্দুল বাতেন আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 September 2026

রামরাইলে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিউজ লিংক কমেন্টসে