২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শুরু : ভালোবাসা-শ্রদ্ধা ও বিশ্বাসে একসঙ্গে পথচলা

২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শুরু : ভালোবাসা-শ্রদ্ধা ও বিশ্বাসে একসঙ্গে পথচলা

নিজস্ব প্রতিবেদক, চ্যানেল নিউজ : ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শুরু, ভালোবাসা-শ্রদ্ধা ও বিশ্বাসে একসঙ্গে পথচলা

ডিজিটাল চ্যানেল ওয়ান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর বিবাহিত জীবনের ১৪ বছর পূর্ণ হয়েছে।

২০১২ সালের ২৮ সেপ্টেম্বর জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে যে পথচলা শুরু করেছিলেন, আজ পূর্ণ হলো সেই পথচলার ১৪ বছর। দীর্ঘ এই সময়ে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়ে তারা একসঙ্গে পথ চলেছেন।

বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দেবাশীষ মজুমদার দিপু তাদের একসঙ্গে পথচলার স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরেন। একই সঙ্গে তাদের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন তিনি।

দীর্ঘ এই দাম্পত্যজীবনের পথচলায় পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসকে সঙ্গে রেখে তারা ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যাবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

বিবাহবার্ষিকীতে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপু ও তার জীবনসঙ্গীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 September 2026

২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শুরু : ভালোবাসা-শ্রদ্ধা ও বিশ্বাসে একসঙ্গে পথচলা

নিউজ লিংক কমেন্টসে