ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ ও ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। এ সময় তিনি প্রশিক্ষণ ও মূল্যায়নের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, কুমিল্লা জেলার হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল করিম এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের আরআই।
পুলিশের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করতেই এ ধরনের পদোন্নতি পরীক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Leave a Reply