শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত, প্রযুক্তির সহায়তায় পিবিআইয়ের সাফল্য

শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত, প্রযুক্তির সহায়তায় পিবিআইয়ের সাফল্য

নবীনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম স্বল্প সময়ের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।

রোববার (৪ অক্টোবর) সকালে শ্রীরামপুর মোড়ে একটি সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পরে নিহতের পরিচয় শনাক্তে মাঠে নামে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম।

পিবিআই সূত্র জানায়, বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত উপাত্ত বিশ্লেষণ করে দ্রুতই নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহতের নাম বদু মিয়া (৪০)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তার মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বদু মিয়ার জন্ম ১৯৮৬ সালের ১৭ এপ্রিল।

পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 October 2026

শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত, প্রযুক্তির সহায়তায় পিবিআইয়ের সাফল্য

নিউজ লিংক কমেন্টসে