কসবায় জনতা ব্যাংকের ডিপোজিট ১০০ কোটি টাকা ছাড়িয়েছে

কসবায় জনতা ব্যাংকের ডিপোজিট ১০০ কোটি টাকা ছাড়িয়েছে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনতা ব্যাংক পিএলসি. কসবা শাখার আমানত (ডিপোজিট) ১০০ কোটি টাকার মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শাখা কার্যালয়ে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক এরিয়া অফিস, ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া প্রধান ও ডিজিএম শামীমা আক্তার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, গ্রাহক, সাংবাদিক ও ব্যাংকের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কসবা শাখার আমানত ১০০ কোটি টাকায় পৌঁছানো স্থানীয় গ্রাহকদের জনতা ব্যাংকের প্রতি আস্থার প্রতিফলন। এ অর্জনের পেছনে গ্রাহকদের সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আয়োজনে গ্রাহক ও উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। একই সঙ্গে শাখার এ অর্জনে সহযোগিতা করা গ্রাহক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা বলেন, জনতা ব্যাংক কসবা শাখার এই অর্জন ব্যাংকটির প্রতি স্থানীয় মানুষের আস্থার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও ব্যাংকটি গ্রাহকসেবা আরও সম্প্রসারণের মাধ্যমে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 September 2026

কসবায় জনতা ব্যাংকের ডিপোজিট ১০০ কোটি টাকা ছাড়িয়েছে

বিস্তারিত কমেন্টসে