কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত

কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনতা ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী জনতা ব্যাংক কসবা শাখায় এ ঋণ বিতরণ মেলার আয়োজন করা হয়। মেলায় কসবা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়। শাখার ১৬ জন গ্রাহকের মাঝে কৃষি ও পল্লী ঋণের বিভিন্ন খাতে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়।
মেলার অংশ হিসেবে বিকেল ৪টায় জনতা ব্যাংক কসবা শাখায় ‘কৃষি ঋণ মেলা-২০২৬’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক এরিয়া অফিস, ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া প্রধান ও ডিজিএম শামীমা আক্তার। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. মহসিন, অগ্রণী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. নুরুল আলম এবং কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ।
শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং হাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা।
সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন ও কসবা প্রতিনিধি নাজমুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংক কসবা শাখার গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কসবা উপজেলায় প্রতিষ্ঠিত প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কৃষি খাতের উন্নয়নে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিবছর জনতা ব্যাংক কসবা শাখার উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও এ মেলার আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, কৃষি ও পল্লী ঋণ বিতরণের মাধ্যমে স্থানীয় কৃষকদের আর্থিক সচ্ছলতা অর্জন এবং কৃষিপ্রযুক্তির প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষিখাতের উন্নয়নে ব্যাংকিং খাতের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
ঋণগ্রহীতাদের ঋণের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দেন বক্তারা। একই সঙ্গে কৃষি ও পল্লী ঋণ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 September 2026

কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টসে