কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখার উদ্যোগে নবাগত কর্মকর্তাকে বরণ ও বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা জানাতে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখায় আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম, কসবার উপদেষ্টা এস. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক প্রতিনিধি শেখ মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখায় নবযোগদানকারী সিনিয়র অফিসার মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তা মো. তানভীর আলমকে সম্মাননা স্মারক প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বিদায়ী কর্মকর্তা মো. তানভীর আলমের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি সুন্দর, অর্থবহ ও আনন্দময় করে তোলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি জনতা ব্যাংক পিএলসি, কসবা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 October 2026

কসবায় জনতা ব্যাংকের উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে