ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

সোহেল সরকার, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুল্লাপাথর এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেছে একটি চক্র।

বৃহস্পতিবার দিবাগত রাতে ৬০০ পিএসআই চাপের ১০ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইনে ছিদ্র করে একটি চুনের কারখানায় সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তীব্র চাপে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জড়িতরা পালিয়ে যায়।
খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শনিবার গ্যাসলাইনটি মেরামত করেন। ঘটনাস্থলে একটি পরিত্যক্ত চুনের কারখানাও পাওয়া যায়।
বিজিডিসিএলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুর রেজা জানান, অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ঘটনার সঙ্গে গ্যাস বিতরণে সংশ্লিষ্ট কেউ জড়িত কি না, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 October 2026

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

নিউজ লিংক কমেন্টসে