ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের ফিটনেস ও টার্ন আউট পর্যালোচনা করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এছাড়া সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
পরে সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
সভায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
Leave a Reply