আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের ট্রলি লাইনচ্যুত, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের ট্রলি লাইনচ্যুত, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের ডাউন লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করেন রেলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা হলে ডাউন লাইনে আবারও ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ। আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
02 October 2026

আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের ট্রলি লাইনচ্যুত, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ লিংক কমেন্টসে