মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশের কর্মকর্তারা। পরে তিনি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন এবং দায়িত্বভার গ্রহণ করেন।
মুঃ জালাল উদ্দিন ফাহিম এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স ও সিআইডি, ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার।
চ্যানেল নিউজ।
Leave a Reply