চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থেকে জায়গা বরাদ্দ পেয়েও দোকান নির্মাণ করতে না পারার অভিযোগ করেছেন এক প্রবাসী। প্রভাবশালীদের বাধার মুখে দোকান নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ফ্রান্স প্রবাসী এস এম ইনামুল হক ভূঁইয়া জানান, স্টেশন সংলগ্ন এলাকায় তিনি একটি ক্যান্টিন নির্মাণের অনুমতি পান। ১৪ সেপ্টেম্বর রেলওয়ের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ঢাকা থেকে এ বরাদ্দ দেওয়া হয়। স্টেশনের ১নং প্লাটফরমে থাকা ওভারব্রিেজ পাশে ৩০০ স্কয়ার ফুট জায়গায় ক্যান্টিন নির্মাণের স্থান নির্ধারণ করে দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, ২৩ সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষ জায়গা বুঝিয়ে দেওয়ার পর তিনি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হন। বৃহস্পতিবার কাজটি করানোর জন্য আমি আমার মাকে দায়িত্ব দেই। আমার মা কাজ করতে গিয়ে প্রভাবশালীদের বাধার মুখে পড়েন। অবৈধ কিছু দখলদার ও তাদের মদদদাতারা এতে জড়িত। মূলত তাদের স্বার্থে আঘাত পড়বে বিধায় তারা আগ্রাসী মনোভাবও দেখান।’
ইনামুল হকের মা বলেন, ‘স্টেশন এলাকায় বেশ কিছু অবৈধ দোকান আছে। এলোপাথারি যানবাহনও রাখা হয়। এসব নিয়ে ওই পক্ষটি কতা বলে না। অথচ আমার ছেলে বৈধভাবে বরাদ্দ এনে বাধার মুখে পড়েছে।’
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, ‘কাগজপত্র দেখে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি জায়গা বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কাজ বন্ধ করে দেওয়াসহ সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
Leave a Reply