ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে আমিন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৬০/২৫-এর পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এই অভিযানের ফলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply