ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : জনতা ব্যাংক পিএলসি., কসবা শাখার উদ্যোগে আগামী ১৫ সেপ্টেম্বর, বিকাল ৪টায়, ব্যাংকের কসবা শাখা প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনতা ব্যাংক পিএলসি.-এর ব্রাহ্মণবাড়িয়া এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক শামীমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনতা ব্যাংক পিএলসি., কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসবা উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, অগ্রণী ব্যাংক পিএলসি., কসবা শাখার ব্যবস্থাপক মো. নুরুল আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক, কসবা শাখার ব্যবস্থাপক মো. মহসিন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ।
কৃষি ও পল্লী খাতের উন্নয়ন এবং কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 September 2026

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি ও পল্লী ঋণ বিতরণ মেলা

বিস্তারিত কমেন্টসে