ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু

বিল্লাল খন্দকার, জেলা বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় নবনির্মিত তিতাস-২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড—বিজিএফসিএল-এর উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কূপের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং জাতীয় গ্রিডে দেশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিতাস-২৮ নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উৎপাদন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিতাস-২৮ নম্বর কূপ থেকে উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় শিল্প ও জাতীয় গ্রিডে জ্বালানি সরবরাহ আরও বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে পেট্রোবাংলা ও বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং গ্যাসক্ষেত্রসংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, তিতাস-২৮ নম্বর কূপ থেকে উত্তোলিত গ্যাস প্রক্রিয়াজাতকরণের পর জাতীয় সঞ্চালন গ্রিডে যুক্ত করা হচ্ছে। এতে দেশের বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বাড়াতে সহায়তা করবে নতুন এই কূপের উৎপাদন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 September 2026

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু

নিউজ লিংক কমেন্টসে