মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ

মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময় দোকানপাট বন্ধ থাকায় এবং সড়কে লোকজন না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
18 September 2026

মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ

নিউজ লিংক কমেন্টসে