ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় জনতা ব্যাংক পিএলসি ব্যাচ-১১-এর পদোন্নতিপ্রাপ্ত ও সদ্য ব্যবস্থাপকের দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে।
জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদ বশিরুল আলম সিদ্দিকী, আশ্রাফুল হক, মোঃ আতিকুর রহমান ভূঁইয়া ও মোঃ মমিনুল ইসলাম। এছাড়া সদ্য ব্যবস্থাপকের দায়িত্ব পাওয়া মোহাম্মদ বিল্লাল হোসেনকেও সংবর্ধনা দেওয়া হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদুর রশিদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, জেবিপিএলসি ব্যাচ-১১, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার, বাদ জুমা দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের কারী হোটেলের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান।
Leave a Reply