ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর

কাজী জহির উদ্দিন তিতাস :বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি সোমবার (২৬ অক্টোবর) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পরে অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে নিম্নচাপে পরিণত হয়। পরে আরও ঘনীভূত হয়ে রোববার দুপুর ১২টায় একই এলাকায় গভীর নিম্নচাপে রূপ নেয়। এ সময় এটি ১৫.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এবং সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ইতোমধ্যে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
সমুদ্র উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 October 2026

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর

নিউজ লিংক কমেন্টসে