ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আশরাফুল নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। তার ঠিক আগে আশরাফুলকে কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতার কোপই পড়েছে আশরাফুলের ওপর। সেই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই দুইশর নিচে অলআউট হয় বাংলাদেশ। বিদায় হয়ে যায় ফাইনালের আগেই।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি, নিজেই জানিয়েছেন আশরাফুল।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 October 2026

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

নিউজ লিংক কমেন্টসে