ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা

চ্যানেল নিউজ ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আসন্ন সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। আজ শুক্রবার ঢাকা টেস্টের দলও ঘোষণা করেছে বিসিবি।

ইনজুরিতে থাকার পরও দলে রয়েছেন লিটন দাস। তবে দলে থাকলেও তাকে নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘ভিশন ইজ ভেরি ক্লিয়ার। এই দুইটা ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের দলটা দেখুন, খুব বেশি পরিবর্তন করিনি।’

‘যদিও লিটনকে নিয়ে একটু কনসার্ন আছে। তবে আমরা আশাবাদী সে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের খুব বেশি পরিবর্তন করতে হবে না। আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী।’

এদিকে ওয়ানডেতে লিটন এখন নাম্বার ফোরে ব্যাট করছেন। ব্যাটিং অর্ডার নিয়ে বাশার বলেন, ‘লিটন তো এখন চার নম্বরে ব্যাট করছে। বেশ কয়েকটি সিরিজ থেকেই ওপেন করছে না। সে আমাদের চার নম্বরের ব্যাটার। নম্বর ফাইভ তাওহীদ হৃদয়।’

‘আমরা মোসাদ্দেককে দলে নিয়েছি, প্রথম সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছে। এরপর দুর্ভাগ্যক্রমে তার একটু অফ ফর্ম যাচ্ছে, রান করছে না।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 October 2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা

নিউজ লিংক কমেন্টসে