নাসিরনগরে ইউএনও শাহিনা নাছরিন কে বিদায়ী সংবর্ধনা

নাসিরনগরে ইউএনও শাহিনা নাছরিন কে বিদায়ী সংবর্ধনা

আব্দুল কাদের সেন্টু,  নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ :  নাসিরনগরে ইউএনও শাহিনা নাছরিন কে বিদায়ী সংবর্ধনা
আব্দুল কাদের সেন্টু ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে সরকারি টিটিসি হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য এম এ হান্নান এম পি।
উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে এই গণসংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়, এতে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসাইন ।
আবেগ ঘন পরিবেশে সকল শ্রেণি পেশার মানুষের ভালোবাসায় বিদায়ী ইউএনও ছিলেন অশ্রুসিক্ত, হলরুমে ছিল নিস্তব্ধ নীরবতা। হলরুম ছাড়া ও সর্বশেষ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নাসিরনগর প্রেসক্লাবে।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
তিনি সততা ও নিষ্ঠার সাথে রাত দিন পরিশ্রম করে নাসিরনগরের উন্নয়নের যে ধারা তৈরি করে গেছেন তার সুফল নাসিরনগর উপজেলা মানুষ ভোগ করতে শুরু করেছে।
বিদায়ী ইউএনও তার বক্তব্য বলেন,এই উপজেলার মানুষ আমাকে এত ভালবাসে আমি যাবার সময় তা আরো ভালো ভাবে উপলব্ধি করছি,আপনারা আমার জন্য দোয়া করবেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 September 2026

নাসিরনগরে ইউএনও শাহিনা নাছরিন কে বিদায়ী সংবর্ধনা

বিস্তারিত কমেন্টসে