রুশ হামলায় ইউক্রেনের ইন্টারনেট ও শিল্পে চাপ

রুশ হামলায় ইউক্রেনের ইন্টারনেট ও শিল্পে চাপ

চ্যানেল নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোয় সাম্প্রতিক রুশ হামলায় প্রায় ১ লাখ পরিবার ইন্টারনেট সমস্যায় পড়েছে। একই সময়ে দেশটির সবচেয়ে বড় ইস্পাত কারখানা আর্সেলর মিত্তাল ক্রিভিই রিহ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে।

এসব ঘটনায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও অর্থনীতির ওপর যুদ্ধের চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
গত বুধবার কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলায় একাধিক ডেটা সেন্টার ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর রাজধানী ও কিয়েভ অঞ্চলের প্রায় ১ লাখ পরিবার ইন্টারনেট সেবায় সমস্যার মুখে পড়ে।ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকসের তথ্য অনুযায়ী, হামলার পর কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত কয়েকটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের সংযোগে বিঘ্ন ঘটে।

কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের মূল নেটওয়ার্ক সরঞ্জাম রাখা স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতে হামলার কারণে শুধু সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারই ব্যাহত হচ্ছে না; ব্যাংকিং, পেমেন্ট ব্যবস্থা, সরকারি সেবা ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ডিজিটাল নেটওয়ার্কও ঝুঁকির মুখে পড়ছে।

ডিজিটাল অবকাঠামোতে নতুন চাপ

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন সরকার যোগাযোগব্যবস্থা সচল রাখাকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে নিয়েছে। বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের মধ্যেও মোবাইল ও ইন্টারনেট সেবাদাতারা যাতে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ইউক্রেনের তুলনামূলকভাবে বিকেন্দ্রীভূত ইন্টারনেট নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোনো একটি ডেটা সেন্টার বা নেটওয়ার্ক নোড ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষেত্রে সেবা চালু রাখা সম্ভব হচ্ছে।

তবে সাম্প্রতিক হামলার মাত্রা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক ডেটা সেন্টার ও নেটওয়ার্ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘমেয়াদে ডিজিটাল সেবার ওপর চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 September 2026

রুশ হামলায় ইউক্রেনের ইন্টারনেট ও শিল্পে চাপ

নিউজ লিংক কমেন্টসে