আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ : অভিযুক্তকে আটক করে পুলিশে দিল জনতা

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ : অভিযুক্তকে আটক করে পুলিশে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জাহিদুল শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর শিশুটি চিৎকার শুরু করলে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জাহিদুল আশুগঞ্জের ওই এলাকার মৃত মো. শাহ আলম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা জাহিদুলকে আটক করে তার চাচা আলমগীরের বাড়ির একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে শত শত মানুষ পুলিশ ও অভিযুক্তকে ঘেরাও করে রাখে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে জাহিদুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির মরদেহ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 September 2026

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ : অভিযুক্তকে আটক করে পুলিশে দিল জনতা

নিউজ লিংক কমেন্টসে