সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪

সীতাকুণ্ড প্রতিনিধি, চ্যানেল নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)। আহতদের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক পোলে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী যাত্রী মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধারের কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 October 2026

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪

নিউজ লিংক কমেন্টসে