‘ডার্লিংস’ অভিনেত্রী দিব্যা ভিনেকরের আকস্মিক মৃত্যু

‘ডার্লিংস’ অভিনেত্রী দিব্যা ভিনেকরের আকস্মিক মৃত্যু

চ্যানেল নিউজ বিনোদন ডেস্ক : বলিউডের ‘ডার্লিংস’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর আর নেই। বুধবার (২১ অক্টোবর) তার আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

দিব্যার মৃত্যুর খবর জানিয়েছেন তার বন্ধু ও জনপ্রিয় রেডিও জকি (আরজে) রোহিণী রামনাথন। তার প্রয়াণের খবরে শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে রোহিণী জানান, দিব্যার মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত তিনি।

পোস্টে তিনি লেখেন, অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জানাতে হচ্ছে, তাদের প্রিয় ‘ডিভি’ (ডিভ্যা ভিনেকর) আর নেই। তার আকস্মিক চলে যাওয়া মেনে নেয়া কঠিন। পরিবার ও যাদের জীবনে দিব্যা প্রতিদিন ভালোবাসা ও আন্তরিকতার ছাপ রেখে গেছেন, তারা এখন এই শোক সামলানোর চেষ্টা করছেন। এ সময়ে অপ্রয়োজনীয় খোঁজখবর না নেয়ার অনুরোধও জানান তিনি।

রোহিণী আরও জানান, ফিভার এফএমের সবার কাছে দিব্যা ছিলেন নির্ভরতার প্রতীক। তার কাজের প্রতি নিষ্ঠা, সহমর্মিতা ও জ্ঞান তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। প্রিয় সহকর্মীকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত।

২০২২ সালে মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমায় একজন নারী পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করেছিলেন দিব্যা। জসমিত কে রিন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউ। সিনেমাটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। গৌরী খান

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 October 2026

'ডার্লিংস' অভিনেত্রী দিব্যা ভিনেকরের আকস্মিক মৃত্যু

নিউজ লিংক কমেন্টসে