ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জমকালো ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল হাই স্কুলের নবনির্মিত ছয়তলাবিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্মিত আধুনিক একাডেমিক ভবন চালুর ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 October 2026

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

নিউজ লিংক কমেন্টসে