পাইকগাছায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

পাইকগাছায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি, চ্যানেল নিউজ : খুলনার পাইকগাছায় স্বামী বাজার থেকে ছোট মাছ কিনে আনায় ঝগড়া করেন স্ত্রী। দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দেন রহিমা বেগম (৩৮) নামে ওই গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যায় বটগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের বাসিন্দা গোলাম রসুল বাজার থেকে ছোট মাছ কিনে আনলে স্ত্রী রহিমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর তীব্র অভিমান করে রহিমা প্রতিবেশী খালেক গাজীর বাড়ির পাশের একটি বটগাছের ডালে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি রাবেয়া বেগম বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন নিহতের স্বামী।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার পর এসআই কৃপাসিন্ধু লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 October 2026

পাইকগাছায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নিউজ লিংক কমেন্টসে