ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা

ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে চিলোকূট গ্রামের চাকরিজীবীদের পেশাজীবী ও সামাজিক সংগঠন ‘চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬ সালে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি অর্জনকারী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চিলোকূট গ্রামের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআইয়ের সাবেক ইন্সট্রাক্টর আবদুল আওয়াল, স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর, রূপালী ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, সাদেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহার চৌধুরী, আশুগঞ্জ সার কারখানার সিনিয়র অপারেটর সাইফুল আলম সোহেল, মার্কেটিং অফিসার নওশাদ চৌধুরীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। এ সময় অনুষ্ঠানের প্রস্তুতি, চূড়ান্ত তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ক্রয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, চিলোকূট গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সাধারণ সভাটি আয়োজন করায় চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া সভার আয়োজন ও আতিথেয়তায় সহযোগিতা করার জন্য নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
25 September 2026

ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা

নিউজ লিংক কমেন্টসে