চিলোকূটের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ে ২৫ সেপ্টেম্বর সাধারণ সভা

চিলোকূটের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ে ২৫ সেপ্টেম্বর সাধারণ সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৬ সালে বৃত্তি ও জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানসহ চিলোকূট গ্রামের যেসব শিক্ষার্থী ২০২৬ সালে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পেয়েছে এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের এ সংবর্ধনা দেওয়া হবে।
এ উপলক্ষে সংবর্ধনা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় চিলোকূট চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সংবর্ধনা আয়োজনের বিষয়ে গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবদুল আওয়াল, সভাপতি কাজী জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থান: নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
সময়: বিকেল ৫টা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 September 2026

চিলোকূটের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ে ২৫ সেপ্টেম্বর সাধারণ সভা

নিউজ লিংক কমেন্টসে