চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো

চ্যানেল নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৬৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

অধিদফতরেরে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৫৭ জন। চলতি সেপ্টেম্বর মাসেই এ বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৩ দিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 September 2026

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়ালো

নিউজ লিংক কমেন্টসে