দাম বেড়েছে সোনার

চ্যানেল নিউজ বিডি : আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বেড়েছে। মার্কিন ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগের কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বাজারে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৪ মিনিটে স্পট সোনার দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৪০৫ দশমিক ০৯ ডলারে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৪৪৮ দশমিক ৮০ ডলারে নেমেছে।

ইউবিএসের এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ডলার কিছুটা দুর্বল হওয়ায় সোনার দাম বাড়তে সহায়তা করছে। সাধারণত ডলারের সঙ্গে সোনার দামের নেতিবাচক সম্পর্ক রয়েছে। পাশাপাশি বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগও সোনার চাহিদাকে সমর্থন করছে।

মার্কিন ডলার সূচক দুর্বল হওয়ায় ডলারে মূল্য নির্ধারিত সোনা অন্যান্য দেশের ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।

এদিকে, বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্য সূচক (পিপিআই) তথ্যের দিকে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের কথা রয়েছে। এরপর শুক্রবার প্রকাশিত হবে দেশটির ভোক্তা মূল্যস্ফীতির (সিপিআই) তথ্য। এসব তথ্য থেকে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়ার আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

স্টোনেক্সের বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান রোনা ও’কনেল বলেন, মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে আগামী সপ্তাহে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। এতে সোনার দামের ওপর চাপ পড়তে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট রুপার দাম ০.২% কমে প্রতি আউন্সে ৬৭.১১ ডলারে দাঁড়িয়েছে, প্ল্যাটিনামের দাম ১.২% কমে ১ হাজার ৮৭৩.৮৪ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ০.২% কমে প্রতি আউন্সে ১ হাজার ৩৫০.৮২ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536