ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকারকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা তাকে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News