প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ২:১৭ পি.এম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মৃত্যু

আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন সশস্ত্র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে। বাবার নাম আলী আকবর তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফাঁড়িতে দায়িত্ব পালনকালে নিজ কক্ষে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এমনটা ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, “ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যুকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ছিল কিনা, তারা এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News